গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েতের তারানগরে ইয়াসমিন মোল্লা নামে এক গৃহবধূ নিজের বাবার সাথে ঝগড়া করে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে বৃহস্পতিবার দুপুরে। পরিবারের লোকজন জানতে পেরে তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে ছোটমোল্লা খালী প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায়। তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দিন সন্ধ্যায়।