আবাজ যোজনার ঘর করা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশির হাতে আক্রান্ত যুবক, শান্তিপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্তের। সূত্রের খবর, শান্তিপুর থানা এলাকার বাসিন্দা এক যুবক আবাস যোজনার ঘর পেয়ে সেই ঘরের ঢালাই দেয়। অভিযোগ এই নিয়ে ওই যুবকের প্রতিবেশির সাথে বিবাদ চলছিল তার, আর সেই বিবাদের জেরেই রবিবার রাতে ওই যুবককে ধরে ব্যপক মারধর করে ওই প্রতিবেশী। ঘটনায় চোখে গুরুতর আঘাত লাগে ওই যুবকের। আর এর পরই রবিবার রাতে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক।