নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর। ঘটনায় ট্রাক্টরের উপরে থাকা গুরুতর আহত দুই ব্যাক্তি।রবিবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বোরো থানার অন্তর্গত জারাগড়া থেকে ধবনী যাওয়ার রাস্তায়। পরবর্তীকালে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোরো থানার পুলিশ।