বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের অডিটোরিয়াম হলে ডেবরা ব্লকের অন্তগর্ত নবী দিবস উদযাপন কমিটি গুলিকে নিয়ে বিশেষ বৈঠক করলো ডেবরা থানার পুলিশ।বৈঠকে উপস্থিত ছিলেন ডেবরা এসডিপিও, ডেবরা থানার ওসি প্রণয় রায় সহ অন্যান্যরা। এদিন ডেবরা ব্লকের অন্তর্গত নবী দিবস উদযাপন কমিটি গুলিকে রাজ্য সরকারের নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়।