তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস পালিত হল মালদার হবিবপুর ব্লকে। দিনটি উপলক্ষে হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ডে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি ঋষি–মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।