আনুষ্ঠানিক ভাবে মেলা শেষ হয়ে গেলেও ভাঙা মেলাতেই উপচে পড়ছে ভিড়। পুরুলিয়ার বিখ্যাত রঘুনাথপুর ২নম্বর ব্লকের মৌতড়ের মা বড়কালীর পুজো।এই পুজো জেলার সেরা তথা রাজ্যের অন্যতম কালীপুজো।এই পুজোর জনপ্রিয়তা ব্যাপক। আর জাগ্রত মৌতড়ের মা বড়কালীর মন্দিরে সারা বছর ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সহ একাধিক ভিন রাজ্যের ভক্ত সমাগম হয়ে থাকে।তবে কার্তিক মাসের অমাবস্যায় মায়ের পুজো দিতে লক্ষাধিকের থেকেও বেশি ভক্ত সমাগম হয়ে থাকে।