শিলদা রাধাচরণ বিদ্যা মন্দিরে মনিষীদের আবক্ষ মূর্তি উন্মোচন উপস্থিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ কালিপদ সরেন। শুক্রবার ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ব্লকের শিলদা রাধাচরণ বিদ্যা বিদ্যা মন্দিরে নেতাজী সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন সাংসদ কালিপদ সরেন। এই উপলক্ষে এদিন বিকেল পর্যন্ত আয়োজিত হয় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।