আউসগ্রাম থানার প্রতাপপুর এলাকায় জরাজীর্ণ কঙ্কালদেহ উদ্ধার। অবশেষে নাম পরিচয় পাওয়া গেল কঙ্কালদেহের। মৃতের নাম মদন মল্লিক (৫৮) আউসগ্রাম থানার প্রতাপপুর ডাঙ্গাপাড়ায় তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল সে। গত সপ্তাহে পাশের গ্রামে ফুটবল খেলা দেখতে গিয়েছিল সে। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি নিখোঁজ ছিল। আশেপাশে এলাকার বেশ কিছু মানুষ তাকে দেখতেও পেয়েছিল বলে জানিয়েছে পরিবারের সদস্যদের।