লাভপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ১৭ টি রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার উদ্বোধন করা হলো লাভপুরে বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের তাঁতবান্দি এলাকায়। লাভপুর ব্লকে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের মোট ৫৪ টি রাস্তার উদ্বোধন করা হয়।এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামানিক।এই রাস্তা নির্মাণ হলে লাভপুর ব্লকের বিভিন্ন জায়গায় যাতায়াত ব্যবস্থা আরও উন্নত।