নতুন বছরের শুরুতেই বর্ধমানের ঐতিহ্যের সাক্ষী কৃষ্ণ সায়র উৎসব ও ফুলমেলা। কৃষি,শিল্প,চিত্র পুষ্প সব মিলিয়ে জমজমাট মিলনমেলা কৃষ্ণসায়র উৎসবের শুভ উদ্বোধন হয়ে গেছে গতকাল শনিবার। আর প্রত্যেক বছরের ন্যায় এবছরও তার ঠিক পরের দিন সকাল দশটা থেকেই চলছে সেই মেলা প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতা, সঙ্গে রয়েছে নাচ ও গানের প্রতিযোগিতা। বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছেলে মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রায় 300 জন প্রতিযোগী নানান বিভাগে অংশ নেন।