রঘুনাথপুর ১: ধতাড়া গ্রামে আগুনে ভস্মীভূত বাড়ি,দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাল,বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা
পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত ধতাড়া গ্রামের বাসিন্দা যমুনা মুদির একটি অ্যডবেস্টরের বাড়িতে আগুন লেগে ভষ্মীভূত হল।খবর পেয়ে রঘুনাথপুর দমকল বিভাগের দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।যদিও এলাকার ও গ্রামবাসীরা দমকল আসার আগেই আগুন নেভানোর কাজে হাত লাগায় আগুন ছড়িয়ে পড়তে পারে নি।ঘটনার খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলের আশেপাশে প্রচুর খড়ের কাচা বাড়ি ছিল।