তৃণমূল জোতদার জমিদারদের স্বার্থ রক্ষার সরকার, রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ বারাসত ২ ব্লকের বেলিয়াঘাটা এলাকায় বললেন সারা ভারত কৃষক সভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন। উল্লেখ থাকে হাড়োয়া পঞ্চায়েতের অন্তর্গত হাঁড়ি ভাঙা ১২০ বিঘা মাছের ঘেরির পাট্টা হোল্ডারদের লিজের টাকা ঠিকমতো দেওয়া হয় না, এবং সেই মেছো ঘেরি দখল করে রেখেছে এক তৃণমূল নেতা। বিষয়টি প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আকারে জানিয়েছেন পাট্টা হোল্ডাররা। অভিযোগ অস্বীকার করেছেন