চোলাই মদের বিরুদ্ধে মানবাজার থানা এলাকায় অভিযান আবগারি দপ্তরের।সোমবার রাত্রি ৯ টা নাগাদ জানা যায়, মামবাজার থানার ইচাডি,পেদ্দা,কুড়ুমট্যাড় এলাকায় অভিযান চালানো হয়।অভিযান চালিয়ে ২ লিটার চোলাই মদ ও ২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ নষ্ট করা হয়। আগামীদিনেও চোলাই মদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে বলে জানানো হয় আবগারি দপ্তর সূত্রে।