বিধায়ক সুশান্ত মাহাতোর উপস্থিতিতে ঘোড়াবাঁধা বুথে তৃণমূলের দলীয় কর্মীদের নিয়ে বৈঠক। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাগমুন্ডির ঘোড়াবাধা বুথে কর্মী ও নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বুথ বৈঠক আয়োজিত হলো। বিশেষভাবে উপস্থিত ছিলেন বাগমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো সহ দলীয় ব্লক নেতৃত্ব গন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার পূর্বে বুধ ভিত্তিক সংগঠনকে মজবুতের জন্য বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।