গাজোলে আম্বেদকারাইট পার্টি অফ ইন্ডিয়ার গ্রাম সভা — ৫৮টি পরিবার যোগ দিল API-তে। মালদা জেলার গাজোল ব্লকের অন্তর্গত বাবুপুর অঞ্চলে আজ, বুধবার বিকেল সাড়ে চারটায়, আম্বেদকারাইট পার্টি অফ ইন্ডিয়ার (API) উদ্যোগে এক সজীব গ্রাম সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনগণের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে বাবুপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।