রাজ্যজুড়ে যখন শাসক-বিরোধীরা এস.আই.আর নিয়ে কটুক্তি করতে ব্যস্ত ঠিক তারই মাঝে বীরভূমের কীর্ণাহার থানা এলাকার জুবুটিয়া গ্ৰামে দেখা মিললো অন্য এক দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত এস.আই.আর ফর্ম ফিলাপ করতে সমস্যায় পড়ছেন বা বুঝতে পারছেন না তাদের দুয়ারে গিয়েই হাজির হলেন নানুর এক নম্বর মন্ডল বিজেপির সভাপতি তাপস দাস বৈরাগ্য। তিনি নিজেই ওই সমস্ত পরিবার গুলির পাশে থেকে ফর্ম ফিলাপ করে সাহায্য করার পাশাপাশি এস.আই.আর নিয়ে সাধারণ মানুষের কাছে।