দলের বিএলএ টুদের নিয়ে তাদের কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল করতে বান্দোয়ান হাটতলা ময়দানে আয়োজিত হলো বানজোড়া আঞ্চলিক বিজেপি বৈঠক। শুরু হয়েছে ভোটার তালিকার সংশোধন সংযোজন ও বিয়োজনের কাজ, সেই কাজে বি এল এ টু নিয়োগ হয়েছে প্রতিটি রাজনৈতিক দল থেকে। তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিতেই এই বৈঠক উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মন্ডল একের সভাপতি দিলীপ কুমার মাহাতো সহ অন্যান্য কার্যকর্তারা।