হরিহরপাড়া হাজী একে খান কলেজে সিভিল ডিফেন্স মকড্রিল, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষণ হরিহরপাড়া হাজী একে খান কলেজে সিভিল ডিফেন্সের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি বিশেষ মকড্রিল ও প্রশিক্ষণ কর্মসূচি। বুধবার দুপুরে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে কলেজের ছাত্রছাত্রী ও কর্মীদের বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন আগুন লাগলে কীভাবে দ্রুত উদ্ধার কাজ করা হবে, জলে ডুবে যাওয়ার পরিস্থিতিতে উদ্ধার পদ্ধতি এবং প্রাকৃতিক দুর্যোগের