কিছুদিন আগেই ভূমিজ উন্নয়ন বোর্ডের এক আলোচনা সভা আয়োজন করা হয় মেদিনীপুর সদর ব্লকের বাড়ুয়াতে . আলোচনার পাশাপাশি এলাকায় ভূমিজ পারাগুলিতে পরিদর্শনও করেন মহকুমা শাসক. সেই সভা থেকেই মহকুমা শাসক মধুমিতা মুখার্জি কথা দিয়েছিলেন এই এলাকাগুলিতে সকলের সার্টিফিকেটের বা শংসাপত্রের ব্যবস্থা করে দেবেন। সেই কথা রাখলেন তিনি.