২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার সন্ধ্যে ছটা নাগাদ সল্টলেকে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদ, বিধায়ক, প্রাক্তন সাংসদ ও প্রাক্তন বিধায়করা। আসন্ন নির্বাচনের রণকৌশল ও সংগঠন মজবুত করার দিকেই ছিল বৈঠকের মূল ফোকাস।