একড়াতে বিজেপির পরিবর্তন সভা আয়োজিত হলো পুরুলিয়া জেলার শক্তি কেন্দ্রভিত্তিক বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভা আয়োজিত হচ্ছে। সেই মতো বাঘমুন্ডি ব্লকের একড়াতে বিজেপির বাঘমুন্ডি বিধানসভার ৪ নম্বর মন্ডলের উদ্যোগে পথসভা অর্থাৎ পরিবর্তন সভা আয়োজিত হলো শুক্রবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত। বর্তমানে তৃণমূল সরকারের অপশাসনের কথা তুলে ধরেন বিজেপির নেতৃত্বগন। সাথেই ২০২৬ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়। এই মঞ্চ থেকেই তৃণমূলের বিসর্জনের ডাক