কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় পথ দুর্ঘটনা এড়াতে সচেতনা কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশের। এদিন কোচবিহার পুন্ডিবাড়ী থানার পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে একটি বাইক মিছিল করার পাশাপাশি যানবাহন চালকদের সচেতন করা হয়। মূলত শীতকালীন কুয়াশার জন্য আবহাওয়ায় এবং আসন্ন পিকনিক মৌসুমকে সামনে রেখেই যাতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা যায় সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এদিন পুন্ডিবাড়ী থানার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই কর্মসূচি চালানো হয়।