ধৃতের নাম অমিত ভকত।পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার প্রয়াগপুরে তার বাড়ি। জিআরপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হাওড়া-ইন্দোর শিপ্রা এক্সপ্রেসে এক মাদক কারবারি বর্ধমান স্টেশনে আসছে বলে খবর পায় আরপিএফের গোয়েন্দা বিভাগ।সেইমতো ট্রেনটি স্টেশনের ২নম্বর প্লাটফের্ম দাঁড়ালে আরপিএফের গোয়েন্দারা এম-১ বগি ঘিরে ফেলে।ট্রেন থেকে নীল রংয়ের লাগেজ ব্যাগ নিয়ে নামে অমিত।তাকে আটকে জিজ্ঞাসাবাদ করেন আরপিএফের গোয়েন্দারা।কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাকে আরপিএফ গ্রেফতার করে।