বসতি এলাকার পাশেই তৈরি করা হয়েছে জৈবিক ঝুঁকিপূর্ণ বর্জ্যের গুদামঘর। মঙ্গলকোটের সিঙ্গত গ্রামীণ হাসপাতালের এমন কর্মকাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এনিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, স্বাস্থ্য ভবন সহ একাধিক জায়গায় অভিযোগ জানানো হয়। তাতেও কোনরকম সুরাহা মেলেনি বলেই দাবি স্থানীয়দের। যদিও এব্যাপারে শনিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ হাসপাতালের সুপার অমিত রক্ষিত জানান, ওই জৈবিক ঝুঁকিপূর্ণ বর্জ্যের গুদামঘরটি অনেকদিন আগে থেকেই তৈরি হয়ে রয়েছে।