শীতের আবহে মানবিক উদ্যোগ।ঝাড়গ্রামের বিনপুর 2 ব্লকের শিমুলপাল অঞ্চলের বাঁশপাহাড়ী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো শীতবস্ত্র বিতরণ কর্মসূচী।প্রয়াস ট্রাস্ট গড়িয়া কোলকাতা এবং ঝাড়গ্রামের ‘দিগন্তের দিশারী’-র যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই কর্মসূচিতে ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ সিং মহাশয়ের সক্রিয় সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।