তমলুক সাইবার ক্রাইম থানার নবনিযুক্ত SI পার্থ প্রতিম মাইতিকে জেলা এসপির নামে ফেক একাউন্ট খুলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। বিষয়টি খটকা লাগায় সাইবার ক্রাইম থানার ওই অফিসার পুলিশ সুপারের নজরে আনেন |তখন জানা যায় জেলা এসপি সৌম্যদীপ ভট্টাচার্যের ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানানো হয়েছে |পুলিশের কনফিডেন্সিয়াল তথ্য হাতিয়ে নেওয়ার জন্য ফেক অ্যাকাউন্ট বানিয়েছে বলে দাবি পুলিশের |সাইবার ক্রাইম থানায় FIR এর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে