আজ বুধবার সকাল দশটা নাগাদ বাদুড়িয়ার ঈশ্বরীগাছা মলেয়াপুরে এক দলীয় কর্মীর বাড়িতে পৌঁছান বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে রাজনীতির ঊর্ধ্বে এক ভিন্ন ঘরোয়া মেজাজে ধরা দিলেন তিনি। এদিন স্থানীয় কর্মীদের সঙ্গে নিয়ে পুকুরে মাছ ধরেন এবং খোলামেলা পরিবেশে বসে চায়ের আড্ডায় মেতে ওঠেন। কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনার মাঝে মধ্যাহ্নভোজও সারেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সাম্প্রতিক নানা ইস্যুতে শাসকদলকে কড়া ভাষায় বিঁধলেন দিলীপ ঘোষ। তাঁর এই সহজ-সরল জনসংযোগ ঘিরে