শুক্রবার শীতলকুচি বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল অনুষ্ঠিত হয়। জানা যায় আগামী ৯ই ডিসেম্বর কোচবিহারের রাস মেলার মাঠে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে আর এই জনসভা কে সাফল্যমন্ডিত করে তুলতে শীতলকুচি বাজারে মিছিল করে তৃণমূল কংগ্রেস। এই মিছিলে উপস্থিত ছিলেন শীতলকুচি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গৌরী শঙ্কর অধিকারী গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম সহ অন্যান্যরা।