বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের রায়গঞ্জ স্টেশনের পাশে জনসভার পালটা জনসভা তৃণমুলের, নেতৃত্বে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বৃহস্পতিবার ওই জনসভার মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমন শানালেন রায়গঞ্জের বিধায়ক৷ তিনি বলেন পশ্চিমবাংলা থেকে বিজেপির মোট ১৪ জন সাংসদ লোকসভায় গেছেন। সেই সাংসদ তাদের উন্নয়ন তহবিলের টাকা খরচই করতে পারেননি। রায়গঞ্জের সাংসদ শুন্য টাকা খরচ করেছেন। পাশাপাশি অন্যান্য সাংসদের উন্নয়নের তহবিলের হিসাব দেন বিধায়ক।