মৃতের নাম আবদুল সামাদ আজাদ মুন্সী (৫১)। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে উদ্ধার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভির্ত করা হয়। শনিবার ভোরে তিনি মারা যান। পরিবারের দাবি, তিনি নার্ভের রোগী ছিলেন। ধুমপান করার সময় কোনওভাবে তাঁর হাত থেকে জ্বলন্ত বিড়ি পড়ে যায়। তা থেকে তাঁর লুঙ্গিতে আগুন ধরে যায়। তাতে তিনি অগ্নিদগ্ধ হন।