সামনেই বিধানসভা নির্বাচন। ফলতো রাজ্যজুড়ে সংগঠনকে শক্তিশালী করতে তৎপর বিজেপি। সেইমতো মঙ্গলকোটের আতকুলা গ্ৰামে শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পরিবর্তন সভা করল বিজেপি। সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা কমিটির অন্যতম সদস্য রানা প্রতাপ গোস্বামী, বিজেপির স্থানীয় ৩ নম্বর মণ্ডল কমিটির সভাপতি মন্দিরা চট্টরাজ, মন্ডলের সাধারণ সম্পাদক সৌমেন মুখোপাধ্যায় সহ অনান্যরা। এদিনের সভা থেকে তৃণমূল ও সিপিআইএমকে লাগাতার আক্রমণ করেন বিজেপির পদাধিকারীরা।