মঙ্গলকোটের পিন্ডিরা নবারুণ সংঘ ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হল। সেই উপলক্ষ্যে রবিবার অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। পাশাপাশি এদিন আনুমানিক রাত ১০টা নাগাদ সংগীত পরিবেশন করেন জি বাংলার সারেগামাপার জনপ্রিয় শিল্পী অঙ্কন ভৌমিক। জানা গিয়েছে, গতকাল অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর এদিন দিনভর অনুষ্ঠান পরিবেশিত হয়।