বোটানিক্যাল সার্ভে অফ্ ইন্ডিয়া’র সৌজন্যে পাওয়া এই অতিকায় লিলি বা ভিক্টোরিয়া আমাজনিকা ২০১৬ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফার্ম-এ প্রথম রোপণ করা হয়। এর ফুলেও রয়েছে বিশেষত্ব সকালে ফুল ফোটার সময় এর রঙ থাকে সাদা, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এটি হালকা গোলাপি রঙ ধারণ করে।বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শিখা দত্ত জানান, দেখতে ভীষণ সুন্দর, শোভা বর্ধনকারী কিন্তু এই গাছ অন্যান্য গাছকে পাশাপাশি বেড়ে উঠতে দেয় না।