"মানুষের হকের টাকা আটকানো যায়না" - একশো দিনের কাজ শুরুর নির্দেশ সুপ্রিমকোর্টের, ঐতিহাসিক রায় জানালেন সাংসদ। সোমবার বিকেল পাঁচটা নাগাদ পুটিমারীতে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানান তিনি। প্রসঙ্গত পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে পুনর্বহাল রাখল সুপ্রিম কোর্ট। সে নিয়ে প্রতিক্রিয়া দেন সাংসদ।