ভয়ের রাজ্যে ইন্দিরা গান্ধী কোলোনির সংহতি সংঘ ক্লাবের কালীপূজা। জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কোলোনির কালীপূজা মানেই ভয় আর রহস্যের মিশেল। প্রতি বছরই এখানে ভুতুড়ে বা ভয় মহলের আয়োজন হয় একাধিক পূজায়। সেই ধারাবাহিকতায় সংহতি সংঘ ক্লাব ও পাঠাগার এবছর থিম করেছে “কার্শিয়াং এর ডাউহিল হন্টেড চার্চ”। মাত্র ৬০ হাজার টাকার সীমিত বাজেটে গড়ে তোলা এই ভয়াল পরিবেশ দেখতে ইতিমধ্যেই হাজার হাজার মানুষের ভিড় জমেছে। বৃহস্পতিবার রাতে ক্লাব উদ্যোক্তারা জানিয়েছেন, কম বাজেটেও দর্শকদের রো