গোপন সূত্রে খবর পেয়ে বান্দোয়ান এলাকায় বিপুল পরিমাণ চোলাই মদ নষ্ট করল বরাবাজার সার্কেল আবগারি দপ্তর।মঙ্গলবার আনুমানিক রাত্রি দশটা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় বান্দোয়ান থানা এলাকার বাবুইসিনি, আমাগুটু,জামঘটু,ধাদকা,চউরা,সালিডি এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযান চালিয়ে ৩২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ৮৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।