কানাইপুরে নাট্যচর্চার নতুন অধ্যায়ের সূচনা হল বৃহস্পতিবার সন্ধ্যে। কানাইপুর কালচারাল সোসাইটির উদ্যোগে আয়োজিত নাট্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। সন্ধ্যে সাতটা নাগাদ প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। উদ্বোধনী মঞ্চ থেকে মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন, নাটক কেবল বিনোদনের মাধ্যম নয়, সমাজের দর্পণ।