খড়ের গাদায় আগুন লেগে চাঞ্চল ছড়ালো কেন্দা থানায় এলাকায়। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে কেন্দা থানার অন্তর্গত পানিপাথর গ্রাম পঞ্চায়েতের পলমা গ্রামে। রবিবার সকাল ৭ টার নাগাদ সূত্রের খবর ধনঞ্জয় মান্ডির গাদায় কোন কারণবশত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীকালে মানবাজার মহকুমা দমকল অফিসে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।