মোহনপুর ব্রিজে কয়েক বছর ধরে ব্রীজের বেহাল অবস্থার কারণে ২৫ টনের ওপরে থাকা ভারী গাড়ি গুলিকে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এরফলে ট্রাকচালক ও মালিকদের খরচ বেড়ে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন ৩৫ টন পর্যন্ত গাড়িকে ছাড় দেওয়ার দাবিতে। বিষয়টি আলোচনার মাধ্যমে মেটানোর প্রস্তাব রাখলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরাও।