রায়গঞ্জ: রায়গঞ্জের বন্দর শ্মশানকলোনি ঘাটে ছটে এবার চন্দননগরের আলো,পুজো দিচ্ছেন ২০০ জন পুন্যার্থী,উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
ছটপুজো উপলক্ষে সাজানো হয়েছে রায়গঞ্জের বন্দর শ্মশান কলোনি ঘাট। সোমবার বিকেলে ঘাটে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। প্রায় ৭৫টি পুজোর স্থান তৈরি করে প্রায় ২০০ জন পুণ্যার্থী পুজো দেন। পৌরসভার উদ্যোগে ঘাট পরিষ্কার করা হলেও, উদ্যোক্তাদের উদ্যোগে চন্দননগরের আলোর ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও প্রসাদ বিতরণ ও বস্ত্র প্রদান কর্মসূচিতে খুশি পুণ্যার্থী থেকে দর্শনার্থীরা।