নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় আদালত অবনানোনার অভিযোগে গ্রেফতার ব্যক্তিকে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, গত 22 সালের মে মাসে হাসখালির বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নিগ্রহের মামলা দায়ের হয়। অভিযোগ, সেই মামলায় ওই ব্যক্তি জামিনে মুক্ত থাকলেও আদালতের নির্দেশ না মেনে সে আদালতের হাজিরা এড়াচ্ছিল। আর এর পরই আদালত অবমাননার অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রানাঘাট আদলত।