বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্দোগে কসবায় নেতাজি মোড়ে অনুষ্ঠিত হলো বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির। বিধায়কের উদ্যোগে এবং রায়গঞ্জ লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত শিবিরে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের চিকিৎসকরা বিনা খরচে দৃষ্টি পরীক্ষা, রেটিনোস্কোপি ও ছানি সনাক্তকরণ করেন। শনিবার বিকালে কর্মকর্তারা জানান, প্রয়োজন অনুযায়ী ফ্রি ছানি অপারেশন ও চশমা বিতরণের ব্যবস্থাও ছিল শিবিরে।