রাজ্য তৃনমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৮ নম্বর অঞ্চলের আমরাকুচি এলাকায় মন্দিরে পুজো দিয়ে উন্নয়নের "পাঁচালী কর্মসূচি" সেরে ফেললেন তৃণমূল নেতা কর্মীরা। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি কর্মাধ্যক্ষ দুর্লভ ঘোষ, শিক্ষা কর্মাধ্যক্ষ হরিপদ মাইতি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা,সহ সভাপতি শেখ আবদুল্লা সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল সভাপতি সহ একাধিক তৃণমূল নেতাকর্মীরা।