কালিগঞ্জের পলাশীতে সিরাজউদ্দৌলা সাংস্কৃতিক উৎসব ২০২৫ এ শনিবার রাতে বহিরাগত শিল্পীদের দ্বারা বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হলো পলাশী স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে। রাত পর্যন্ত এই মেলায় মেতে উঠলেন এলাকার মানুষ। ঠান্ডার মধ্যেই রাত পর্যন্ত দিন মেলায় মানুষের ভিড় দেখা যায়। উল্লেখ্য গত ২ ডিসেম্বর শুরু হয় এই মেলা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। রবিবার রুপালি পর্দার তারকা সায়ন্তিকা ব্যানার্জি উপস্থিত থাকবেন বলে জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।