সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন মানবাজার-২ নম্বর ব্লক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্লক সম্মেলন। রবিবার বেলা দুটো থেকে বোরো দলীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সবার কার্যক্রম শুরু হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সম্পাদক মন্ডলী সদস্য পুরুষোত্তম নারায়ন দেব,রাজ্য কমিটির সদস্য রথু মাহাতো সহ দলীয় কর্মী ও সদস্যরা।