মঙ্গলকোটের ঝিলু গ্রামের বাসিন্দা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তাজেম আলী শেখ পরলোক গমন করেন। সোমবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানালেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী। সঙ্গে ছিলেন ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি মাসুদূর রহমান সহ স্থানীয় তৃণমূলের নেতৃত্ব বৃন্দ। বিধায়ক ওই পরিবারের পাশে থাকার এদিন আশ্বাস দেন।