খড়ের গাদায় আগুন লেগে ক্ষতির মুখে পড়ল রাজডি গ্রামের দুই চাষী। শনিবার দুপুর নাগাদ খড়ের গাদায় হঠাৎ করেই আগুন লাগে, গ্রামের মানুষ জনের আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ হলে খবর যায় দমকল বিভাগে, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, ঘণ্টা দু আড়ায়ের চেষ্টায় অবশেষে নেভানো হয় গাদার আগুন, কিন্তু ততক্ষণে সব কিছু পুড়ে নষ্ট হয়ে গেছে।