পুরুলিয়ার জঙ্গলমহল এলাকায় বুথ ভিত্তিক এসআইআর সংক্রান্ত মিটিং এর প্রস্তুতি শুরু করে দিল বিজেপি।বুধবার বিকেল তিনটে থেকে বারি জাগদা অঞ্চল ও দিঘী অঞ্চলের বুথ সভাপতি বি এল এ-- টু দের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিজেপির পক্ষ থেকে।উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সঞ্জয় কুমার মাহাতো, বিজেপি নেতৃত্ব রাকেশ মাহাতো, সুনীল মূর্মু সহ দলীয় কর্মীরা।