মঙ্গলবার সকালে গ্রামের মীরপুকুরের কাছে একটি গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি দড়ি কেটে নামিয়ে তাঁকে পাহাড়হাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম দীপু মুর্মু(২৮)। বোহারেই তাঁর বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তিনি মেমারি থানার আমাদপুরে মামারবাড়ি থেকে সাইকেলে চেপে ফেরেন। স্ত্রীকে তিনি বাপেরবাড়িতে পাঠিয়ে দেন। তারপর থেকে তাঁর হদিশ মিলছিল না। তিনি আত্মঘাতী হয়েছেন।