পুরুলিয়া জেলা স্তরীয় জঙ্গলমহল উৎসব ২০২৬ অনুষ্ঠিত হল পুঞ্চা ব্লক ময়দানে।পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় সুসজ্জিত ব্লক ময়দানে আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হয়,ধামসা মাদলের আওয়াজের মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বিভিন্ন ধরনের স্টল উপস্থাপন করা হয়।মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ধামসা বাজিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর ও পরিষদীয় মন্ত্রী সন্ধ্যারানী টুডু।